Beta
Logo

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার সূচি জানাল ব্রাজিল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার  মুখোমুখি হওয়ার সূচি জানাল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৬:০০

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের সূচি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর পাঁচ দিন পর, ৩১ মার্চ অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিবিএফ।

বোস্টনে খেলা হবে জিলেট স্টেডিয়ামে আর অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। বিশ্বকাপের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের এ দুটিই শেষ প্রস্তুতি ম্যাচ ব্রাজিলের। এর পরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

এ দুটি প্রীতি ম্যাচের জন্য অরল্যান্ডোর ইএসপিএন ওয়াইড ওয়ার্ল্ড কাপ কমপ্লেক্সকে নিজেদের অনুশীলন ক্যাম্প হিসেবে ব্যবহার করবে ব্রাজিল ফুটবল দল। গত বছর কোপা আমেরিকাতেও অনুশীলন এবং থাকার জন্য এই কমপ্লেক্স ব্যবহার করেছে ব্রাজিল।

গত ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্রয়ে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশে অনুষ্ঠিত হবে আসন্ন বিশ্বকাপ।

 

আরও