সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৭:০০
নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম এর উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়।”
বাসস জানিয়েছে, আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
গণমাধ্যমকে শক্তিশালী করতে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন তথ্যমন্ত্রী।
এ সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন-জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বিএনপি বিটের সাংবাদিকরা।
সর্বাধিক পঠিত
আরও