Beta
Logo

বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সংসদ সদস্যদের শপথ হবে ২ দফায় : মন্ত্রিপরিষদ সচিব

সংসদ সদস্যদের শপথ হবে ২ দফায় : মন্ত্রিপরিষদ সচিব
সকাল সন্ধ্যা ডেস্ক
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৪:০০

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংস্কারের জন্য।

 

বাসস জানিয়েছে, আজ সোমবার সকালে মন্ত্রিপরিষদ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আলহামদুলিল্লাহ দেশের এক সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে; আমি তার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অতীতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব; আপনারা সবাই সহায়তা করবেন।”

 

নাসিমুল গনি বলেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে।

 

তিনি বলেন, সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের জন্য শপথ নেবেন এবং বিকালে মন্ত্রিসভার শপথ হবে।

 

সচিব বলেন, “এই মুহূর্তে আমরা শপথ অনুষ্ঠানের জন্য কাজ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

 

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ফাইল ছবি

 

আজকে কোনও তালিকা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যিনি প্রধানমন্ত্রী হবেন; নতুন মন্ত্রীদের নামের তালিকা তার ওপর নির্ভর করছে।

 

তিনি বলেন, “আমরা যোগাযোগ স্থাপন করব। তারপরে যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবে ইনশাআল্লাহ। কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন।”

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমাদের একটা প্রস্তুতি থাকে। তারপরেও কম বেশি হতে পারে। নতুন কিছু নাই; তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট যেমন একজন মন্ত্রীর জন্য একটি গাড়ি লাগে; একজন দেহরক্ষী থাকেন তার বাসস্থান কোথায় হবে; সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়; তার অফিসকে এলার্ট করতে হয়; তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়; এ সমস্ত কিছু আমাদের দেখতে হয়।”

 

এসব বিষয়ে প্রস্তুত রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই সরকার সব সময় প্রস্তুত থাকে; সরকার ফেল করে না। আমরাও ফেল করব না।”

আরও